আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বার পৌরসভার সাড়ে ৫৭ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

২২ বছর পর দেবীদ্বার পৌরভায় প্রথমবারের মতো সাড়ে ৫৭ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার পৌরসভা কার্যালয় মিলনায়তনে জনসমক্ষে ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম।

পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং পৌর কর আদায়কারী কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার বি-পাড়া সার্কেল (এএসপি) শাহ মোস্তফা তারিকুজ্জামান, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার কাজী আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ভিপি ময়নাল হোসেন, শিক্ষক মো. নান্নুমিয়া, কাউছার হায়দার, ইকবাল হোসেন রুবেল, আবুল কালাম আজাদ, আনোয়ার পারভেজ খান, প্রণব দাস, প্যানাল মেয়র নাঈমুল হোসেন সুমন, কাউন্সিলর মো. মজিবুর রহমান, মাওলানা মো. আবু সাঈদ, শারমিন আক্তার, স্বাগতিক বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। তাছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, দেবীদ্বার সরকারি আরপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সবুর আহাম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক মো. বশিরুল্লাহ মোল্লাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নতো-কর্মীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন।

বাজেটে ২০২৪-২০২৫ ইং অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৫৭ কোটি, ৫৫ লক্ষ, ৫৩ হাজার, ২৩২ টাকা ঘোষণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যায়ের খাত দেখানো হয়েছে শিক্ষা, সেনিটেশন, রাজস্ব উন্নয়ন, পানি সরবরাহ। বাজেটের অর্ধেকের চেয়েও বেশি ব্যায় ৩০ কোটি টাকা ধরা হয়েছে সুপেয় পানি সরবরাহসহ ব্যাবস্থায়। এছাড়াও ৭ কোটি টাকা ব্যয়ে ‘শেখ রাসেল পৌর পার্ক’ নির্মান, ৭ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং সেন্টার নির্মান, শহর উন্নয়নে ৪ কোটি ৫০ লক্ষ টাকাসহ বিভিন্ন প্রকল্প উল্লেখ করা হয়। অপর দিকে আয় দেখানো হয়- হোল্ডিং টেক্স, সম্পত্তি হস্তান্তর কর, গৃহ নির্মাণ কর, ট্রেড লাইসেন্স, বিজ্ঞাপন, রোলার ভাড়া, বাজার ও পুকুর ইজারার রাজস্ব আয় থেকে।

পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামিম বলেন, দেবীদ্বার পৌরসভার যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থাসহ শিক্ষা, ক্রিড়া, সংস্কৃতি, বিনোদনসহ সবুজ উন্নয়নে একটি আধুনিক বাসযোগ্য পৌরসভা গঠনের লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি। উল্লেখ্য, ২০০২ সালের ১৫ মে’ দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হলেও মামলা ও সীমানা জটিলতায় ২১ বছর পর ২০২৩ সালের ১৭ জুলাই প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top