আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএসসি পরীক্ষার্থীকে পথরোধ করে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ: ধর্ষক আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে এক স্কুলছাত্রী কিশোরী(১৫)কে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময় তুলে নিয়ে ধর্ষণ ও তার ভিডিও ধারনের অভিযোগে অভিযুক্ত ধর্ষক মোঃ মোস্তফা(৩৫) নামে এক বিকাশ ব্যবসায়িকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ।

অভিযুক্ত ধর্ষক মোস্তফা(৩৫) জয়পুর গ্রামের হারিছ সরকার বাড়ির মৃত: আউয়াল সরকারের ছেলে এবং জয়পুর চান মিয়া মার্কেটের বিকাশ ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটে গত ২৫ ফেব্রুয়ারী। ভিক্টিম ছাত্রী এসএসসি পরীক্ষা শেষে বিকেল ৪টায় বাড়ি ফেরার পথে, খলিলপুর গোমতী নদীর ভেরীবাঁধে আসলে সেখান থেকে তাঁকে একটি অটোরিক্সায় জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষক মোস্তফা অজ্ঞাত স্থানে একটি বিল্ডিং এর কক্ষে রেখে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে।

ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে দেবীদ্বার থানায় অভিযুক্ত মো. মোস্তফাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। (মামলা নং-১, তারিখ-০১/০৭/২০২৪ইং)।

মামলার বাদী ভিক্টিমের বাবা বলেন, আমার মেয়ে খলিলপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে। স্কুলে আসা যাওয়ার পথে জয়পুর গ্রামের মো. মোস্তফা(৩৫) প্রেমের প্রস্তাবে প্রায়ই তাকে উত্তক্ত করত। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারী এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে খলিলপুর গোমতী নদীর ভেরীবাঁধ থেকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। তখন আমার মেয়ে অচেতন ছিল। জ্ঞান ফিরলে তাকে একটি অজ্ঞাত বিল্ডিং ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে হত্যার হুমকী দেয় এবং ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকী দিয়ে প্রায়ই বিভিন্ন অজ্ঞাত জায়গায় নিয়ে ধর্ষণ করত। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ রোববার রাতে মোস্তফাকে আটক করে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। যেন এ শাস্তি দেখে বখাটেরা আর কোন মেয়ের সর্বনাশ করতে সাহস না পায়।

 

এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মাসুদ জানান, মেয়েকে ধর্ষনের ঘটনায় ভিক্টিমের বাবা মামলা করেছে। আসামী কোর্ট হাজতে চালান করা হয়েছে। তবে ভিক্টিম ঢাকা থাকায় আগামীকাল তাকে কোর্টে হাজির করে ১২২ ধারায় জবানবন্দী রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. নয়ন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৫/৬ দিন পূর্বে ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় ধারনকৃত ভিডিও প্রকাশের বিষয়ে ভিক্টিমের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনা তদন্ত স্বাপেক্ষে প্রমান পাওয়ার পর গত রাতে অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করে আজ কোর্ট হাজতে পাঠিয়েছি।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top