আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক বহনকালে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ; ৬দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
মাদক কারবারিদের গাজার চালান বহনকালে কুমিল্লা সদরের টিক্কারচর গোমতী নদীর ব্রীজের পাশে পুলিশের ধাওয়া খেয়ে, নদীতে ঝাঁপ দেয়ার ৬দিন পর আজাদ(৩৫) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ মিলল দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গোমতী নদীর খেয়াঘাটের পাশে।
নিহত আজাদ কুমিল্লার কোতয়ালী থানার অরন্নপুর দর্জিবাড়ির আনোয়ার মিয়ার পুত্র। সে পেশায় অটোরিকসা চালক ছিলেন এবং ঘটনার সময় মাদক কারবারীদের গাঁজার চালান অটোতে করে বহন করছিলেন।
নিহতের বড় বোন বকুল বেগম জানান, গত শুক্রবার (১৪ জুন) সকাল ৭টায় তাদের বাড়ির মাদক ব্যবসায়ি শাহজাহান মিয়ার পুত্র আসিফ আমার ভাই আজাদকে অটোরিক্সাসহ ভাড়ায় নিয়ে যায়। ৫কেজি গাঁজা পাচারকালে টিক্কারচর গোমতী ব্রীজের কাছে আসলে ডিবি পুলিশের একটি দল অটো রিক্সা থামাতে সিগ্নাল দিলে আসিফ দৌড়ে পালিয়ে যায়, তার সাথে থাকা অপর এক সহযোগীকে আটক করলেও আমার ভাই আজাদ দৌড়ে গোমতী নদীতে ঝাঁপ দেয়। আজ বিকেলে দেবীদ্বার জাফরগঞ্জ গোমতী ব্রীজের কাছে লাশ পাওয়ার সংবাদ পেয়ে এসে আমার ভাইয়ের মরদেহ সনাক্ত করি।
নিহতের স্ত্রী পিয়ারা বেগম জানান, ডিবি পুলিশের অভিযানের সময় আমার স্বামী নিখোঁজ হন। মাদক ব্যবসায়ি আসিফ আমার শ্বাশুড়িকে জানান, আমার স্বামীকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। ডিবি অফিসসহ নানা জায়গায় খোঁজ করি। কোথাও খুঁজে পাইনি। ঘটনাস্থলে আসার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেব জানান, পুলিশের অভিযান চলাকালে একজন লোক নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যেতে দেখেছি। ওই সংবাদ পেয়ে ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন নদীতে অনেক খুঁজেও পায়নি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, নদীতে মরদেহ ভাসছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে অপমৃত্যু দায়ের পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top