আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু: আহত ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) ও ইলেক্ট্রিক মিস্ত্রী জহিরুল ইসলাম (২৭) নামে ২ যুবক নিহত হয়েছে এছাড়া আরো ২ জন আহত হয়েছে।

ঘটনা দু’টি ঘটে সোমবার (১০ জুন) বিকেল ৩টায় দেবীদ্বার পৌর এলাকার হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন ভবনের ৪ তলায়। অপর ঘটনাটি ঘটে রোববার (৯ জুন) বিকেল ৬টায় উপজেলার মুগসাইর  গ্রামের একটি পুকুরে।

স্থানীয়রা জানান, দেবীদ্বার পৌর এলাকার চান্দিনা রোডের হিলফুলফুজুল স্কুল সংলগ্ন সৌদী প্রবাসী মো. জসীম উদ্দিনের নির্মানাধীন  ভবনের ৪ তলায় রসিতে বেঁধে রড উঠাতে যেয়ে বৈদ্যুতিক মেইন লাইনের সাথে রডের স্পর্শে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) নিহত হন। এসময় আরো দুই শ্রমিক শাকিল(৩০) ও সাগর(৩৪) আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত নির্মাণ শ্রমিক মনির হোসেন (২৩) মুরাদনগর উপজেলার টনকী সোনারামপুর গ্রামের হাজী বাড়ির মো. আনোয়ার হোসেনের পুত্র। মনিরুল দেবীদ্বার চান্দিনা রোডে ইমরান হোসেনের বাসায় ভাড়াটে হিসেবে গত দু’বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

অপর ঘটনায় নিহত নিহত জহিরুল ইসলাম (২৭) উপজেলার ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রাম বাজার সংলগ্ন মোগসাইর গ্রামের মো. সহিদ সরকারের পুত্র।

জানা যায়, দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’র পাশের একটি পুকুরের পানি, সেচ মেসিনে শুকাতে যেয়ে পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ছিড়ে আর্থিং হয়ে বৈদ্যুতিক শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’ একদল তরুণ রোববার বিকেলে ফুটবল খেলছিল। এসময় বলটি উড়ে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে। খেলোয়াররা বলটি নিতে এসে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তাদের সূর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা আরো জানান, রোববার হঠাৎ করে সেচ মেসিন নষ্ট হয়ে যায়। বিকেলে পুকুরে নেমে মেসিন চেক করতে যেয়ে তিনি পুকুরে বৈদ্যুতিক ছেড়া তারের আর্থিং হয়ে বৈদ্যুতিক শকে মারা যান।

বিদ্যুৎপৃষ্টে নিহতদের বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, নিহত নির্মাণ শ্রমিক মনির হোসেনের মরদেহ ময়নাতদন্ত করা হবে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব। অপর ঘটনায় নিহত জহিরুলের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top