দাউদকান্দিতে যুবককে প্রকাশ্যে মারধর:ভিডিও ভাইরাল!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে মহিউদ্দিন(২৪) নামে এক যুবককে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ(ফেইসবুকের) মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই যুবক মোবারকপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

গতকাল(৬ জুন) বৃহস্পতিবার বিকালে ইলিয়টগঞ্জ খেলার মাঠে এ মারধরের ঘটনা ঘটে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ(ফেইসবুক)এর মাধ্যমে ২ মিনিট ২৭ সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে  ৮/১০ জন যুবক মহিউদ্দিনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী মহিউদ্দিন মারধর থেকে বাঁচার জন্য মাগো বাবাগো বলে রেহাই না পেয়ে পড়ে হামলাকারী যুবকদের আব্বা আব্বা বলে ও রক্ষা পায়নি৷ পরে ভুক্তভোগীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করেন।

আজ(৭ জুন) শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। এটি অত্যন্ত ঘৃণ্য কাজ। এই ঘটনার সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে বিচার হবে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন,কেউ আইন হাতে তুলে নিতে পারে না। এটা অবশ্যই অপরাধ। আহত মহিউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন একটি অভিযোগ দিয়েছেন।  অভিযোগটি মামলায় রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top