আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা: ভোট বর্জনের ঘোষণা প্রতিদ্বন্দ্বীদের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে ৬ষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ মামুন। তিনি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর ছোট ভাই। তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আল কাইয়ুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি নির্বাচিত হয়েছেন। তবে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোট কেন্দ্র দখল করে অনিয়মের অভিযোগে বিকেল তিনটায় ভোট বর্জনের ঘোষণা দেন।

মঙ্গলবার (২৯ মে) রাত সোয়া ১০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২৩টি কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মামুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে ৩,৮১,৭৪৬ জন ভোটারের মধ্যে ৯২ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা জেলা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মো. রোশন আলী মাষ্টারের স্ত্রী সাহিদা আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট। কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন পেয়েছেন-৩০৩ ভোট।

তবে এর আগে চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রোশন আলী মাস্টারের সহধর্মীনি ঘোড়া প্রতীকের সাহিদা আক্তার ও কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন, ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রজাপতি প্রতীকের এ্যাড. নাজমা বেগম ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ এনে ভোটের দিন বিকেল ৩টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১ লক্ষ ২ হাজার ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের মোঃ আবদুল্লা আল-কাইয়ুম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ১২ হাজার ১১১ ভোট। অপর আরো ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইক প্রতীকের মোঃ সোলেমান কবির খান পেয়েছেন ৫ হাজার ৭৫৫ ভোট ও টিয়া পাখী প্রতীকের এডভোকেট মো. মামুনুর রশিদ ২ হাজার ৪০৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর আক্তার লিপি, তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ হাজার ২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দু’বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. নাজমা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯৯ ভোট।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top