আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ঘোড়া প্রতীকের পক্ষে সাবেক সাংসদ রাজী ফখরুলের গনসংযোগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আগামী ২৯মে অনুষ্ঠিতব্য দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহিদা রোশন এর পক্ষে নির্বাচনী মাঠে গনসংযোগে নেমেছেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

নির্বাচনে সাহিদা রোশনকে তিনি মৌখিকভাবে সমর্থন করলেও শুক্রবার (২৪মে) বিকেলে প্রথমবারের মতো তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কার জনসমর্থন তৈরি করতে উপজেলার ধামতী, ফতেহাবাদ, রাজামেহার, ভানীসহ বিভিন্ন ইউনিয়নে গনসংযোগে নামেন সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল। এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়া প্রতীকের প্রার্থী সাহিদা রোশন এর স্বামী আলহাজ্ব রোশন আলী মাষ্টারসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত ৮ টায় উপজেলার রাজামেহার ইউনিয়নে গনসংযোগকালে সাবেক সাংসদ রাজী ফখরুল বলেন, নৌকা প্রতীক নিয়ে ৭ জানুয়ারি নির্বাচনে পরাজয় বরণ করেছি তাতে আমার দুঃখ হয়নি। কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর নির্বাচন পরবর্তীতে যে সহিংসতা ও নির্যাতন করা হয়েছে তাতে আমি অনেক ব্যথিত। তাই আমি বলবো আগামী ২৯মে উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যদি রায় দেই তবে দেবীদ্বার শান্ত হবে। জাতীয় নির্বাচনে তাঁরা ভোট কাটতে পারেনি এবং সামনের নির্বাচনেও তারা ভোট কাটতে পারবে না। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে সাহিদা রোশনকে ঘোড়া মার্কায় এবং নাজমা বেগমকে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহিদা রোশন এর স্বামী আলহাজ্ব রোশন আলী মাষ্টার বলেন, বাল্যকাল থেকে রাজনীতি শুরু করে জীবনের ৪৫টি বছর আওয়ামী লীগের জন্য শেষ করেছি। শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। শরীরে একবিন্দু রক্ত থাকতে দেবীদ্বারকে সন্ত্রাসী নগরী করতে দেব না। কোন ভয় নয়, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন‌। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

তাছাড়া চেয়ারম্যান প্রার্থী সাহিদা রোশন তার মূল প্রতিদ্বন্দ্বী কুমিল্লা-৪ দেবীদ্বারের বর্তমান সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের ছোট ভাই আনারস প্রতীকের প্রার্থী মোঃ মামুনুর রশিদকে ভোটের মাঠে পিছনে ফেলার চেষ্টায় বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে উঠান বৈঠক ও পথসভা ও গনসংযোগে ভোটারদের সাথে মতবিনিময়ে ব্যাস্ত সময় পার করছেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top