আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়-বাড়িঘরসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়, বাড়িঘর ও কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২মে) বিকেল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এসময় ঝড়ের সাথে শিলাবৃষ্টি হওয়ায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়। বেশি ক্ষয়ক্ষতি হয় উপজেলার জাফরগঞ্জ, এলাহাবাদ,ধামতী, সুলতানপুর ও বড়কামতা ইউনিয়নে।

শুক্রবার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ৫১নং বেগমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চালার উপর গাছ উপড়ে পরে বিদ্যালয়ের চালা ভেঙ্গে যায় এবং ঝড়ো বাতাসে তা খুলে নিচে পড়ে যায়। এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ দক্ষিণ পাড়া সোলেমান মিয়ার ঘরের উপর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়, তাছাড়া একই ইউনিয়নের গৌরসার নাজিমুদ্দিনের বাড়ির মৃত সাহেব আলী মিয়ার ঘর ধসে পড়ে ও ঘরের চালা উড়িয়ে ফেলে এবং হাসেম মিয়ার ফসলি জমি নষ্ট হয়। ধামতী ইউনিয়নের ধামতি গ্রামের মাদ্রাসা পাড়া এলাকায় মৃত আবু তাহের মিয়ার বসত ঘরের উপর গাছ উপড়ে পড়ে ঘরের চালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাছাড়া বিভিন্ন  এলাকায় গাছের আম কাঁঠাল সহ বিভিন্ন ফল ঝরে পড়ে এবং কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। সড়কের উপর গাছ উপরে পড়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হয়। তাছাড়া ধামতী গ্রামে মোখলেছুর রহমান(৫৭)নামে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।

এবিষয়ে শুক্রবার রাত ৮টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা জানান, কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা জানতে পেরেছি। আমাদের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top