আজ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযানে মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ‘শহীদ জিয়াস্মৃতি পৌর পার্কের’ ভেতরে অবৈধভাবে গড়ে তোলা চটপটি বাজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে গড়ে তোলা অবৈধ ষ্ট্যাশনারী, পান- সিগারেটের দোকানসহ বিভিন্ন দোকান, এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজি ষ্ট্যাড উচ্ছেদ করা হয়নি।

বৃহস্পতিবার (২৫এপ্রিল) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম।এসময় দেবীদ্বার থানার এএসআই সজলসহ একদল পুলিশ উপস্থিত ছিল।


উচ্ছেদ অভিযানে ‘মুসলিম চটপটি, ফোসকা এন্ড টক-ঝাল মিষ্টি আচার’, ‘মায়ের দোয়া চটপটি ফোসকা এন্ড দই ফোসকা’, ‘ঢাকাইয়া চটপটি এন্ড ফোসকা হাউজ’সহ ৬টি দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয় ব্যবসায়ি মো. খোরশেদ আলম জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার সদর এলাকায় প্রধান যানজটের মূল কারন অবৈধ দখলদারদের ফুটপাত এবং সড়কের জায়গা ও ‘শহীদ জিয়াস্মৃতি পৌর পার্ক’ দখল করে বিভিন্ন দোকান তৈরী, এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজি ষ্ট্যান্ড নির্মাণ করা হয়।

নাম না প্রকাশের শর্তে একজন চিকিৎসক জানান, দেবীদ্বারে স্বাস্থ্য সেবায় চেয়েও বড় সমস্যা হল- দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকটি থাকে সিএনজি, অটো রিক্সার দখলে। এছাড়াও অবৈধ দখলদাররা হাসপাতালের সামনে এবং গেইটের দু’পাশে বিভিন্ন দোকান নির্মান করে দখলে রাখায় রোগিদের যাতায়তে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় দূরের রোগিদের হাসপাতাল খুঁজে পেতেও সমস্যা দেখা দেয়। উপজেলা আইনশৃংখলা মিটিংগুলোতে বার বার এ বিষয়টি উঠে আসলেও প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাত কারনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা না।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, জানযট নিরসন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা এবং অনিয়ম করে বিদ্যুৎ ব্যাবহার করার অভিযোগে এই দোকানগুলো এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা আমাদের একটি নিয়মিত অভিযান। হাসপাতাল গেইটের সামনের দোকানগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে। না নিলে পরবর্তী অভিযানে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top