ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ

দাউদকান্দিতে অটোচালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার(১৫ এপ্রিল)সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়।এতে কুমিল্লা মুখি লেনের গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

ঘন্টাব্যাপী মহাসড়ক বন্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান,অপরাধীকে সনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশা চালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সড়ে যান।
জানা যায়, ঈদের আগেরদিন বুধবার রাত ৯ টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫) । একদিন পর শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তার হাত পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে ।
হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর বলেন,ঈদের পর মহাসড়কে যানবাহনের প্রচন্ড চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top