আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বার এসএসসি ০৪ ব্যাচের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

” প্রাণে প্রাণ মেলাই বন্ধুত্বের টানে ” শ্লোগানকে হৃদয়ে ধারণ করে দেবীদ্বারে এসএসসি ২০০৪ ব্যাচের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত উপজেলা পরিষদ স্কুল (নবারুণ) বিদ্যানিকেতন প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে ওই ইফতার ও বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে অনেকে মেতেছে পুরনো স্মৃতিতে, কেউ আবার এই দেখাটাকে স্মৃতির পাতায় রেখে দিতে ক্যামেরাবন্দি করে নিচ্ছে নিজেদেরকে। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে ইফতার অনুষ্ঠানের শুভসূচনা হয়, ইফতার শেষে বন্ধুদের পরিচিতি ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

বরুন চন্দ্র দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইফতার ও মিলনমেলার আয়োজক কমিটির সদস্য, মোঃ ইব্রাহীম, শফিউল আলম রাজীব, ফজলে রাব্বী, ভজন কুমার প্রমুখ। এছাড়াও বন্ধুদের মধ্যে আরো বক্তব্য রাখেন, স্বামীম কাউছার, আনিছুর রহমান, এবিএম ওয়াজেদ আলীসহ আরো অনেকে। এসময় দেবীদ্বার এসএসসি ০৪ ব্যাচের অর্ধশতাধিক বন্ধুদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় উপজেলা পরিষদ স্কুল প্রাঙ্গন।

ইফতার অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, শুধু ইফতার মাহফিল ও মিলনমেলার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা মানবিক কাজে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, অসহায়দের পাশে দাঁড়াতে হবে, আমরা সংগঠিত থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু করতে পারবো। আলোর পথে ভালোর প্রত্যাশা রেখেই আমাদের পথ চলতে হবে, তবেই আমাদের সফলতা আসবে।

দেবীদ্বার ০৪ ব্যাচের বন্ধুদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানটিতে বন্ধুদের সরব উপস্থিতির ফলে অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে বলে মনে করছেন আয়োজক কমিটি। ভবিষ্যতে আরো বড় ধরনের পোগ্রামের পরিকল্পনা রয়েছে তাদের।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top