দেবীদ্বারে ‘বসুন্ধরা শুভসংঘের’ সহায়তায় অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষনের উদ্বোধন 

নারীদের অগ্রযাত্রায় পাশে থেকে কাজ করছে বসুন্ধরা-শুভসংঘ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
নারীদের অগ্রযাত্রায় পাশে থাকে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। বিশেষ করে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নানামূখী উদ্যোগ আজ সর্বমহলে প্রশংসিত। বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছে। এক সময়ে যারা অভাব- অনটন, দুঃখ- কষ্টে তীক্ততায় ছিলেন, তাদের অনেকেই আজ নিজের পায়ে দাড়িয়ে পরিবারের দান্যতা ঘুচাতে শুরু করেছেন। অনেক নারী হয়ে উঠেছেন উদ্যেক্তা।
শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকক্ষে আয়োজিত ‘সেলাই প্রশিক্ষন কর্মশালার’ উদ্ভোধনী সভায় আলোচকগন ওই বক্তব্য তুলে ধরেন। এসময় উপজেলার ২০ জন অসচ্ছল নারী সেলাই প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে কর্মশালায় অংশ নেন।
বসুন্ধরা ও শুভসংঘের তত্বাবধানে আয়োজিত সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক দৈনিক কালের কন্ঠ দেবীদ্বার প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে সেলাই প্রশিক্ষনের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আওয়ামীলীগ উপজেলা সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী মো. ময়নাল হোসেন, দেবীদ্বার বণিক সমিতির সভাপতি মো. হিরন মোল্লা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক শাহিদুল ইসলাম, শফিউল আলম রাজীব, আহাম্মেদ হোসাইন, মো. সোহেল রানা সোহাগ, মো. শাহজালাল, মো. বিল্লাল হোসেন, মো. আব্দুল আলিম, মা-মেয়ের রান্না ঘরের পরিচালক তাছকিয়া রহমান প্রতিভা, সেলাই প্রশিক্ষক হুরবানু আক্তার পলি প্রশিক্ষার্থী আয়শা রহমান প্রজ্ঞা প্রমূখ।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্ভোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন,  দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। স্মার্ট বাংলাদেশ বিনীর্মানে- নারীদের উন্নয়ন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিকল্প নেই।  দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরাগ্রুপের শুভ সংঘ যে মানবিক কাজটি করে যাচ্ছে সেজন্য তাদের ধন্যবাদ। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ দেবীদ্বারের যে ২০জন অসচ্ছল নারী বিনাখরচে সেলাই প্রশিক্ষণ নিতে আসছেন, আশা রাখছি আপনারা এ প্রশিক্ষণটা হাতে কলমে মনোযোগ সহকারে শিখবেন। প্রশিক্ষণ শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হতে সাফল্যের সিড়ি বেয়ে উপরে উঠার জন্য বসুন্ধরার পক্ষ থেকে একটি উন্নতমানের সেলাই মেসিন উপহার পাবেন। আপনার লক্ষ্য-উদ্দেশ্য যদি অটুট থাকে, তাহলে এ সেলাই মেসিনটি আপনাকে একজন বড়মাপের উদ্যোক্তা হিসেবে তৈরী করতে সহায়তা করবে। আগামীতে বসুন্ধরা শুভসংঘ দেবীদ্বারে সেলাই প্রশিক্ষনের পরিধি আরো বৃদ্ধিসহ দারিদ্র বিমোচনে এবং উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নানা কর্মসূচীর ক্ষেত্র তৈরী করে দেবেন সেই প্রত্যাশা রাখছি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top