চান্দিনার বেলাশহর নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা! ঝরলো ৪ প্রাণ, আহত ৩ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাছবোঝাই একটি ট্রাকের ধাক্কায় চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর এলাকার আর এন আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতারা হলেন- ভোলার মনপুরা থানার রহমানপুর গ্রামের খোরশেদ হাওলাদার ছেলে মনির হোসেন (২৮), একই গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), হামিদ মিস্ত্রীর ছেলে আকতার হোসেন (৩৫)।
তারা তিনজন মাছ আনা নেওয়ার কাজ করতেন। নিহত অপরজন হলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলা রফিকুল ইসলাম (২৩)। তিনি ট্রাকের হেরপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের চান্দিনার বেলাশহর আরএনআর ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী একটি ট্রাক থামিয়ে হেলপার ট্রাকের নিচে যান্ত্রিক ত্রুটির কাজ করছিল।
এ সময় পেছন থেকে মাছবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা দৈনিক ভোরের সূর্যোদয়কে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ ফাঁড়িতে নেওয়া হয়েছে। নিহত ট্রাকের হেলপার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের শ্রমিক, বাকি তিনজন মাছবোঝাই ট্রাকের শ্রমিক। দুর্ঘটনার পর চালকদের পাওয়া যায়নি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করেছিলাম। এবার...

Read more
কুমিল্লা পেল তিন মন্ত্রী;উচ্ছ্বাসে সাধারণ মানুষ!

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ।নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।...

Read more
কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লার ১১টি আসনে ২৫ রাজনৈতিক দলের ৭৬ প্রার্থী ও স্বতন্ত্র চার জনের মাঝে প্রতীক বরাদ্দ।

কুমিল্লার ১১ টি আসনে প্রতীক পেলেন ৮০ জন প্রার্থী । দলীয় প্রতীক ৭৬ বিএনপির ৩ জনসহ স্বতন্ত্র ৪ জন ।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top