আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ধুমরে-মুচড়ে গেল বৃদ্ধার হাত!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বারে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে এসে সরক দূর্ঘটনায় মনোয়ারা বেগম(৬০) নামে এক বৃদ্ধার পুরো বা’হাত ধুমরে মুচড়ে গেলো কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে।

সোমবার(১১মার্চ) দুপুর ১২টা ১৫ মিনিটে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকায় টাটা কোম্পানির একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দূর্ঘটনার স্বীকার হন ওই বৃদ্ধ নারী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমেক হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। এসময় সড়কে কাভার্ড ভ্যান ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত বৃদ্ধা রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি সড়কে পড়ে গেলে তার বা’হাত ওই ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। আহত মনোয়ারা বেগম(৬০) মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত: রহম আলীর স্ত্রী।

তাছাড়া সম্প্রতি একই স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিউমার্কেটে বাজার করতে এসে উপজেলার পৌর বড়আলমপুর গ্রামের মোঃ খালেক মিয়ার মেয়ে শারীরিক প্রতিবন্ধী মোসাঃ শিরিন আক্তারের ডান পা ধুমড়ে- মুচড়ে যায়। সে কুমিল্লা ট্রমা হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া বলেন, দূর্ঘটনার খবর শুনে এসআই মাহবুবুর রহমানকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এসআই মাহবুবুর রহমান জানান আমি ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান সড়কে পাইনি, আহত মহিলাকে কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি।

মিরপুর হাইওয়ে কর্মকর্তা মন্জুর আফসার জানান, দুর্ঘটনার খবর শুনেছি, কাভার্ড ভ্যান আটকের বিষয়ে কিছুই বলতে পারব না। তবে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সাজু বলেন, সড়কে যানজট থাকায় স্থানীয় একজন চাবি নিয়ে এসে গাড়ি সড়িয়ে দিবেন বলে গাড়ি নিয়ে যায়। এসময় থানার সেকেন্ড অফিসার মাইনুল ইসলাম ও ট্রাফিক পুলিশের (এটিএফআই) জামাল উদ্দিন স্যার উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top