আজ ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ট্রাক্টর চাপায় অটোরিক্সা চালক নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন পরিষদ সদস্য শিপন চৌধুরীর মালিকানাধীন অবৈধ ট্রাক্টর চাপায় মাহবুবুল হক (৫৫) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহবুবুল হক একই ইউনিয়নের বায়েরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের বদরপুর বড়বাড়ি সংলগ্ন সড়কে চিওড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ট্রাক্টর চালক আমীর হোসেন (৩০) বেপরোয়া গতিতে পিছন দিক থেকে ইট বোঝাই ট্রাক্টর নিয়ে এসে সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অটোরিক্সা চালক মাহবুবুল হককে চাপা দিলে তিনি গুরুতর আহক হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২ সহযোগী-সহ ট্রাক্টর চালক আমীর হোসেনকে আটক করে স্থানীয়রা।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অটোরিক্সা চালক মাহবুবুল হকের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলে থানা পুলিশের উপ-পরিদর্শক দয়ালের নেতৃত্বে ফোর্স প্রেরণ করা হয়েছে।

 

 

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more
নাঙ্গলকোটে কলেজ শিক্ষার্থী পিংকি হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার।

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে খুন করা হয়...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top