আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-আবু জাহের এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
“মাদক এক নীরব ঘাতক। মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়। তরুণসমাজের হারিয়ে যাচ্ছে নৈতিক মূল্যেবোধ। এই ভয়াল মাদক তারুণ্য, মেধা, বিবেক, মনুষ্যত্বসব কিছু ধ্বংস করে দিচ্ছে। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা-বিশ্বাস। পরিবার ও সমাজে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে। আজ ২৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজ প্রাঙ্গনে মাদক বিরোধী সমাবেশ এবং ভাষা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানে কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের এমপি আলহাজ্ব আবু জাহের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি আরো বলেন, মাদকের লাগাম টানতে সামাজিক আন্দোলন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।অনুষ্ঠানে অধ্যাপক খলিলুর রহমান শুভ্রের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার (সেক্টর সদর দপ্তর কুমিল্লা) কর্নেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ, কুমিল্লা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুল তাবরীজ, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত মোঃ মুবিন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ, আবু তৈয়ব অপি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় আন্তর্জাতীক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরদের দেয়ালিকা নির্মাণ প্রতিযোগিতায় দশটি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ভাষা প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে মধ্যে তিন জন করে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top