দেবীদ্বারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বই বিতরণ

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় কুমিল্লার দেবীদ্বারে বই উৎসব-২০২৪ পালিত হয়েছে। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা।
সোমবার (১ জানুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন স্কুলে’ ইংরেজী বছরের প্রথম দিনে ‘বই উৎসব’ দিবসের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মাঝে একযোগে সকল শ্রেণীর টেক্সবোর্ড’র বই বিতরণ করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবীদ্বার উপজেলা পরিষদ স্কুল, রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, মফিজ  উদ্দিন  আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও দেবীদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেক কেটে ও পিঠা উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা রমেন কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আলামিন খান, সহকারী প্রধান শিক্ষক নাছিমা চৌধুরী সহ অন্যান্য শিক্ষক/শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top