আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আ.লীগের নৌকা প্রতীকে মনোনয়ন দাখিল রাজী ফখরুলের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের মনোনয়ন পত্র দাখিল।
বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরে উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানার নিকট ওই মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিউদ্দিন শফি, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা ও বাবুল হোসেন রাজু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তার বাবা সাবেক উপমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মূন্সীর হাত ধরেই ২০০৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন। ওই সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে পরাজিত করে বিজয়ী হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পূর্বের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে জনগনের ভোটে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনেও বিজয়ী হবার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top