দেবীদ্বারে ১৮মাসে পুরো কুরআন মুখস্থ করলো ১১ বছরের কিশোর রিফাত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে মাত্র আঠারো মাস সময়ে পুরো কোরআন শরিফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে এগারো বছরের কিশোর মুহাম্মদ রিফাতুল ইসলাম। হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।
হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম জেলার বুড়িচং উপজেলার মোকাম গ্রামের প্রবাসী মোহাম্মদ বাবুল হোসেন ও মোসাম্মদ রহিমা বেগমের সন্তান। রিফাত তার দুই ভাই বোনদের মধ্যে সবার বড়।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়  হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলামকে মোহাম্মদপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলামের হাতে সম্মাননা স্বারক উপহার তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি ব্যবসায়ী আবুল হোসেন ও ফাউন্ডেশনের সেক্রেটারী সাংবাদিক মোঃ শাহজালাল।
উক্ত মাদ্রাসার মোহতামীম হাফেজ মুফতি এনামুল হাসান ফরহাদ বলেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর পরিপূর্ণভাবে কোরআন হেফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময় প্রয়োজন। সেখানে আল্লাহতায়ালার রহমতে হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম মাত্র আঠারো মাসে সম্পূর্ণ কোরআন হেফজ শেষ করেছে। এটি আল্লাহতায়ালার বিশেষ রহমত ও মহাগ্রন্থ আল কোরআনের বিশেষ মুজিজা।
মেধাবী হাফেজ রিফাতুল ইসলামের বাবা মুহাম্মদ বাবুল হোসেন ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারী মোঃ আলী আহমদ, অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছামাদ, মোঃ হাফিজ উদ্দিন মাষ্টার,হাফেজ মাসুদুর রহমান, মাওলানা নুরুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিবাবকগণ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top