দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আ.লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ রোশন মাষ্টারের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ১৮ নভেম্বর দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কুমিল্লা-০৪ (দেবীদ্বার) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার। এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শেখ রাসেল ফাউন্ডেশন ইন্কর সভাপতি ডা.ফেরদৌস খন্দকার, বিশ্বব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড.ইফতেখার মোস্তফা, কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগ সভাপতি ছুরাইয়া আক্তার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার মায়াসহ প্রায় একডজন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। এর আগে সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফরম কিনে কার্যক্রমের উদ্বোধন করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, বাছাই ১থেকে ৪ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ২০২৪ইং।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top