কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের বাধা, লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপে আহত ২০।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা নগরীতে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পাশাপাশি আহত হয়েছে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে দেওয়া মিছিলটি কুমিল্লা নগরীর চকবাজার ডাচ বাংলা ব্যাংকের কাছে গেলে পথরোধ করে পুলিশ। এ সময় টিয়ারশেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, নয়াপল্টনে মহাসমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রবিবার সকালে দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিমতলী এলাকা থেকে একটি মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় হয়ে রাজগঞ্জ হয়ে চকবাজার পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সম প্রথমে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। পরে লাঠিচার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আহত হন অন্তত ২০ জন। এরপর নগরীর সবকটি পথ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী আক্কাস, সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুসহ অনেকে।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, হরতালের সমর্থনে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি নগরীর চকবাজার যাওয়া মাত্র পুলিশ অতর্কিত লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে। এ সময় আমাদের কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হয়। গ্রেপ্তার করা হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাসসহ ১২ জনকে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নগরীর চকবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার মো.আব্দুল মান্নান বলেন, জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। হরতালের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না। আজকের ঘটনার বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

আরো পড়ুন

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more
বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে: কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী।

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top