আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মুসলিম উম্মাহসহ দেশের শান্তি-উন্নয়নে কাজ করছেন: ইঞ্জি. মো. আবদুস সবুর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মুসলিম উম্মাহসহ দেশের শান্তি-উন্নয়নে কাজ করছেন। ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়েছেন৷ বিশ্বে মুসলমানদের শান্তি অব্যাহত রাখতে বিশ্বনেতাদের প্রতিও প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বাড়াগাঁও মসজিদে জুম্মার নামাজের প্রাক্বালে এসব কথা বলেন ইঞ্জি. মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ইসলাম শান্তির ধর্ম। জনগণের সেবা ও সমৃদ্ধির জন্য সকল ধর্মে নির্দেশ দেওয়া হয়েছে। যারা জনগণের জান-মাল বিনষ্ট করতে চায় তারা দেশ-জনগণ-ধর্মের শত্রু।

তিনি আরও বলেন,রবিবার বিএনপি-জামায়ত মহাসমাবেশের নামে যদি সন্ত্রাসী কার্যক্রম করে জনগণের ক্ষতি করতে চায় তাহলে আওয়ামী লীগ হাত গুটিয়ে বসে থাকবে না। জনগণের সম্পদ বাঁচাতে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সকল ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। সেই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই এদেশের মানুষ ও মানবতা নিরাপদ।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে মুসল্লীদের কাছে দোয়া চান ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জহির খন্দকার, দাউদকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার,দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন,পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ দাউদকান্দি-তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top