আজ ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বৃদ্ধা মাকে নির্যাতন করলো ছেলে, খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনা ঘটছে। ঘটনাটি ঘটে কুমিল্লার দাউদকান্দি উপজেলা মালিগাঁও ইউনিয়নের বায়নাগর গ্রামে। ভুক্তভোগী মাজেদা বেগম উপজেলার বায়নাগর গ্রামের জীবন শিকদারের স্ত্রী।

জানা যায়,মনির শিকদার নামের এক যুবক তার মা মাজেদা বেগমকে নির্যাতনের একটি ভিডিও বুধবার(২৫ অক্টোবর)রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের নজরে আসলে।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে
ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান।

এসময় প্রশাসনের কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান মাকে নির্যাতনকারী মনির শিকদার ।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে বদ্ধাকে তার ছেলের স্ত্রীর জিম্মায় বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও ইউপি মেম্বারকে নির্দেশ দেন বয়োবৃদ্ধার খোঁজখবর রাখতে।

এব্যাপারে মালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ এর মোবাইলে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান জানান,উপজেলার বায়নগর গ্রামে বয়োবৃদ্ধাকে নির্যাতনের খবর পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে নির্যাতনকারীকে পাওয়া যায়নি,এর আগেই সে পালিয়ে যায়।
স্থানীয় জনপ্রতিনিধের সঙ্গে কথা বলেছি , বয়োবৃদ্ধার খোঁজখবর নিতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন,ভুক্তভোগীকে আপাতত তার ছেলের স্ত্রীর জিম্মায় দেখাশোনা করার দায়িত্ব দিয়েছি।ভুক্তভোগীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি বলেন, বৃদ্ধা মাকে নির্যাতনকারী মনির শিকদারকে ৫ দিনের মধ্যে উপজেলা প্রশাসনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছি।”

এলাকাবাসী জানান, মনির শিকদার প্রায়ই তার বৃদ্ধ মাকে এভাবে শারীরিক নির্যাতন করে আসছে। নির্যাতনের ব্যাপারে তার ভয়ে বাড়ির ও এলাকার লোকজন মুখ খোলার সাহস পায়নি। এলাকাবাসী বৃদ্ধ মাকে নির্যাতনকারী মনির শিকদারের শাস্তি দাবি জানান৷

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top