দেবীদ্বারে সাবেক উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মূন্সীর চির বিদায়

শেষ বিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত বর্ষিয়ান রাজনীতিবিদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে বিশিষ্ট ব্যবসায়ি রাকিব মোহাম্মদ ফখরুল ও কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মরদেহ এয়ার ক্যাম্ব্যুলেন্সে করে শনিবার দুপুর ১টায় দেবীদ্বারের বনকোট গ্রামে তাঁর নিজ বাড়িতে প্রথম জানাজা, বাদ জোহর দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়, সংসদ ভবন প্লাজায় বাদ আসর তৃতীয় ও বাদ মাগরীব গুলশান সোসাইটি মসজিদে চতুর্থ জানাজা শেষে রাতে বনানী গোরস্তানে দাফন করা হয়।
নিজ গ্রাম বনকোট ও দেবীদ্বার আরপি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠানে আওয়ামীলীগ কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহন ও স্মৃতিচারণ করেন এবং শেষ বিদায়ে মরহুমের কফিনে ফুলেল ভালোবাসায় সিক্ত হন বর্ষীয়ান এ রাজনীতিক।
এ.এফ.এম ফখরুল ইসলাম মূন্সী ১৯৪৭ ইং সনের ২৯ নভেম্বর দেবীদ্বার উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন’র বনকোট গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম নুরুল ইসলাম মূন্সী ছিলেন জেলা রেজিষ্টার। মাতা মরহুম ফিরোজা বেগম গৃহিনী। জাতীয় পার্টির হয়ে তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের অর্থ উপমন্ত্রী হন। জীবদ্দশায় তিনি বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সাল ও ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন। এ.এফ.এম ফখরুল ইসলাম এবি গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
তিনি সাবেক শিক্ষা মন্ত্রী মৌলভী মফিজ উদ্দিন আহমেদ’র নাতী, এবং সাবেক মন্ত্রী ও কুমিল্লা- ৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানাল স্পিকার, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, একাধিক মন্ত্রনালয়ের সাবেক সফল সচিব, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, গঙ্গা প্রসাধনী ও শক্তি ঔষধালয়ের স্বত্বাধীকার মরহুম গোলাম ইউনুছ ও সাবেক ডি,আই,জি গোলাম মোরশেদের ভাগ্নে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top