গ্রাম্য সালিশকে কেন্দ্র করে দাউদকান্দিতে একজনকে হত্যার অভিযোগ!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে গ্রাম্য শালিসের ঘটনাকে কেন্দ্র করে হাবিব ফকির(৪৪) নামের একজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দাউদকান্দি পৌরসভার নাগেরকান্দি গ্রামে। হাবিব ফকির পৌরসভার ৯ নং ওয়ার্ডের নাগেরকান্দি গ্রামের আব্দুল আউয়াল ফকিরের ছেলে।

নিহতের স্বজন ও প্রতিবেশী ইউনুস ফকির জানান,বুধবার(১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে নয়ন নামের একটি ছেলে এক নারীর গোসলের ভিডিও ধারন করার কারণে স্থানীয়দের নিয়ে একটি সালিশ বৈঠক বসে। সালিশের এক পর্যায়ে হাবিব ফকিরের সঙ্গে স্থানীয় কিছু যুবক ও লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে, এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন হাবিবের ওপর হামলে পড়ে।
পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা সঙ্গে সঙ্গে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব ফকিরকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হকসহ মডেল থানার একটি টিম।

ওসি মোজাম্মেল হক জানান,আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভিকটিম মামলা দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top