দেবীদ্বারে জমজমাট সামুদ্রিক মাছের বাজার !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে সন্ধ্যা নামতেই জমে উঠে সামুদ্রিক মাছের বাজার। ইলিশ মৌসুম থাকায় বৃদ্ধি পেয়েছে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা। সন্ধ্যা নামতেই শুরু হওয়া এই বাজার চলতে থাকে রাত ১১টা পর্যন্ত।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দেবীদ্বার নিউমার্কেট সামুদ্রিক মাছের বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন জাতের মাছে ভরপুর বাজার। দামে একটু বেশি হলেও ক্রেতারা তাদের পছন্দ মতো মাছ কিনে নিয়ে যাচ্ছেন এ বাজার থেকে।
বাজারে মাছের রাজা ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮ শত থেকে ১৩ শত টাকায়, ৩ থেকে ৭/৮ কেজি ওজনের কাইক্কা মাছের দাম হাঁকছেন প্রতি কেজি ৪শত টাকা, সুরমা মাছ ৫ শত টাকা, রুপচাঁদা মাছ ৫শত টাকা, চেনা মাছ ৬শত টাকা, পোঁয়া মাছ ৩শত টাকা, বাগদা চিংড়ি ৯শত টাকা ও কোরাল মাছ ৮শত টাকা কেজি। এছাড়াও লইট্রা মাছ, পোয়া মাছ, পাবদা মাছসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এ বাজারে।
বাজারে মাছ ক্রেতা আব্দুল হালিম ও ছালমা আক্তার জানান, বাজারে ইলিশের দাম তুলনামূলক একটু বেশি। এতো দাম দিয়ে মাছ কেনার সাধ্য খুব কম মানুষের আছে। দেশীয় মাছের তুলনায় সামুদ্রিক মাছের দাম একটু বেশি মনে হচ্ছে। তবে এ মাছগুলো সবসময় এখানে পাওয়া যায়না তাই কিনে নিচ্ছি।
মাছ ব্যাবসায়ী সোহাগ ও জয়দল জানান, এখন ইলিশ মৌসুম চলছে। এখানকার মানুষজন সামুদ্রিক মাছ খুব পছন্দ করেন। তাই ক্রেতাদের চাহিদা থাকায় ইলিশের সাথে সামুদ্রিক মাছ নিয়ে আসি। অধিক মূল্যের প্রশ্নের জবাবে তারা জানায়, ঘাট থেকে মাছ কেনার পর তার যাতায়াত খরচ, সংরক্ষণ সবকিছুর ওপর দাম নির্ভর করে। বাজার যখন যেমন তখন তেমন দামে বিক্রি করতে হয়। এ সামুদ্রিক মাছের বাজার আগামী ১০-১৫ দিন চলবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top