আজ ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের নানা কর্মসূচিতে অংশগ্রহন উপলক্ষে দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।

সোমবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মহিনুল হাসান জেলা প্রশাসকের দাউদকান্দিতে তাঁর দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন। তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয় একজন কর্মস্পৃহ ও প্রানবন্ত মানুষ। দাউদকান্দি উপজেলায় (৩ অক্টোবর) মঙ্গলবার তিনি (ডিসি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে কর্মব্যস্ত দিন অতিবাহিত করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসক সকালে প্লাবন ভূমির মৎস্য চাষ প্রকল্প পরিদর্শন, এবং এর সাথে জড়িত উদ্যোক্ত ও চাষীদের সাথে মতবিনিময় করবেন।
পরে তিনি প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে কিছু সময় অতিবাহিত করবেন এবং প্রশিক্ষণ গ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নিবেন। উপজেলার গৌরীপুরে ব্যস্ততম প্রধান সড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিদর্শন ও স্থানীয়দের মতামত শুনবেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।

অপর দিকে দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে,আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন, অংশীজনের সাথে মতবিনিময়সহ আরও একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

এ ছাড়াও বিকেলে জেলা প্রশাসক গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে নাইজেরিয়ান খেলোয়ার সমৃদ্ধ একাদশের সাথে দাউদকান্দি একাদশের একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, আগামীকালের কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের, দাউদকান্দি উপজেলায় নানা কর্মসূচিতে অংশগ্রহণ সুন্দরভাবে সম্পূর্ণ করতে সকলের সহযোগিতা চান।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top