আ’লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই-আবুল কালাম আজাদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আ’লীগ সভাপতি শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার এলাহাবাদ ও জাফরগন্জ ইউনিয়নে জনসাধারণের মাঝে আ’লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্বলিত লিফলেট বিতরনকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় ঘুরে ঘুরে পুরুষ- মহিলা ও যাত্রীবাহি অটোরিক্সায় নিজ হাতে তিনি আওয়ামীলীগের উন্নয়নের লিফলেট বিতরণ করেন। লিফলেটে বিশ্বখ্যাত স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন, বঙ্গবন্ধু টানেল নির্মান, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র (রুপপুর), মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মডেল মসজিদ নির্মান, বিনামূল্যে বই বিতরন ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নসহ ৮৪টি মেগা উন্নয়ন প্রকল্পের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও অনেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে লিফলেটে উল্লেখ করা হয়েছে।
এসময় দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক এড.শাহাদাৎ হোসেন শিমুল, এলাহাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জাফরগন্জ ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান, যুবলীগ নেতা মামুনুর রশিদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top