দেবীদ্বারে জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে বাল্যবিবাহ-যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নিজেরা করি সংস্থা রসুলপুর উপকেন্দ্রের আয়োজনে উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদে ওই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

নিজেরা করি সংস্থা কুমিল্লা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়া, প্রধান আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি ছিলেন, সুবিল ইউপি সচিব মোঃ আবু সাঈদ, ইউপি সদস্যে মোঃ আলী হোসেন, জামসেদ আলম, সোহেল নেয়ামত, হানিফ সরকার, হযরত হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোসাঃ সাজেদা বেগম (বকুল)। এছাড়াও নিজেরা করি রসুলপুর উপকেন্দ্রের সংগঠক সুপ্রিয়া মন্ডল, উজ্বল হোসেন, কনিকা চাকমা, লক্ষন সর্দার, মোস্তাফিজুর রহমান, আনছির হোসেনসহ ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন- ১৯২৯ অনুসারে একজন ছেলের বয়স ২১ এবং মেয়ের বয়স ১৮ হলেও বাংলাদেশে এখনো এ বয়সসীমার নীচে ৫২ শতাংশ ছেলে মেয়েদের বাল্য বিবাহ হচ্ছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাল্যবিবাহ রোধে প্রধান উপায় নারীদের শিক্ষা অর্জন। বিবাহের নূন্যতম বয়স সংক্রান্ত আইন কার্যকরণ এবং অভিভাবকদের বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে অবগত থাকতে হবে। যৌতুক দেয়া নেয়া থেকে নিজেকে বিরত থাকতে হবে এবং সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে পরিবার ও সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই বাল্যবিবাহ-যৌতুক ও নারী নির্যাতন মুক্ত একটি সুন্দর সমাজ পাওয়া সম্ভব।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top