ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী ও সেবিসহ ৮ জনের কারাদন্ড।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী টাক্সফোর্স অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ী ও ছয়জন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী তেতাভূমি, গঙ্গানগর ও শশীদল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা। এছাড়া ৬০ ব্যাটালিয়ান বিজিবি শশীদল ও সালদানদী বিওপির বিজিবি এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার তেতাভূমি এলাকা থেকে ৪ বোতল ভারতীয় মাদকসহ আটক আরজিনা বেগম (২৫) নামের এক খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়া শশীদল রেলস্টেশন এলাকা থেকে রবিউল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাকে মাদক সেবনের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত।
পরে গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বোতল ফেন্সিডিল (নেশা জাতীয় সিরাপ) সহ রুপা আক্তার (২৩) নামের এক খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত রূপা আক্তারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ পঁচিশ হাজার টাকা অর্থদন্ড দেন।
এছাড়া অভিযানে আটক হওয়া ওই এলাকায় মাদক সেবন করতে আসা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকার বাসিন্দা তুষার মোদক (২৪), কামরুল ইসলাম (২৫), দিপ্ত দাস (২৩), হাসান মিয়া (২০) ও শুভ মোদক (২৪) পাঁচ যুবককে পাঁচদিন করে বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top