ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে আমন ধানের চারার হাট, যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা-মিরপুর সড়কের পাশে ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজার। সেখানে প্রতি রবি ও বৃহস্পতিবার বসছে আমন ধানের চারার হাট। এ হাটে চারা কিনতে আসেন বিভিন্ন উপজেলার কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়ায় শ্রাবণের প্রথম থেকে আমন ধান রোপণ শুরু হয়। তবে এ বছর অধিকাংশ কৃষক আউশ ধান কেটে আমন ধান রোপণ করছেন। এ জন্য কিছুটা দেরিতে শুরু হচ্ছে আমন ধান রোপণ।
এদিকে বৃষ্টির কারণে বীজতলা ক্ষতি হওয়ায় বিপাকে পরেছিলেন অনেক কৃষক। তাই অনেক কৃষকের ভরসা সাহেবাবাদ আমন ধানের চারার হাট।
সাহেবাবাদ বাজারে ধানের চারা বিক্রয় করতে আসা রামনগরের কৃষক হান্নান মিয়া বলেন, আমি উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিএডিসি অফিস থেকে ৪৫ কেজি ধান সংগ্রহ করেছিলাম। পরে ১৫ শতক জমিতে ধানের চারা করি। আমি ১২০ শতক জমিতে ধানের চারা রোপণ করেছি। এ
ছাড়া ৫ হাজার টাকার চারা বিক্রি করেছি। আরও ৫ হাজার টাকার চারা বিক্রি করতে পারব।’
বাজারে আসা ক্রেতা উপজেলার নাইঘর গ্রামের কৃষক আজগর আলী বলেন, আমি সাহেবাবাদ বাজারে এসেছি আমন ধানের চারা কিনতে। এই বাজারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা ধানের চারা কিনতে আসেন। আমিও প্রতিবছর এই বাজার থেকে ধানের চারা কিনে নিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুল হাসান বলেন, বীজতলা তৈরি থেকে শুরু করে ধানের বীজ সংগ্রহ, সব বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিই। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছি। আমন ধান রোপণের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকদের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ ও সার দিয়েছি।
মো. মাহাবুবুল হাসান আরও বলেন, উপজেলার সাহেবাবাদ বাজারে ধানের চারার জমজমাট হাট বসে। বিভিন্ন উপজেলার কৃষকেরা এ হাট থেকে চারা সংগ্রহ করেন।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top