আজ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় সোনালী আঁশ পাট কাটা ও সংগ্রহে ব্যস্ত কৃষকর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

পাট কাটা, জাগ দেওয়া, পাট কাঠি থেকে পাট ছাড়ানো ও শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পাটচাষিরা। নতুন পাট বাজারে বিক্রি করে পরিশ্রমের ফল ঘরে তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তারা। গত বছরের তুলনায় এই উপজেলায় চলতি মৌসুমে লক্ষমাত্রার চেয়ে কম পাটের চাষ হয়েছে। তবে এবার সোনালী আঁশ উৎপাদনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরো কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গত বছর বাজরে পাটের দাম ভালো থাকায় এ উপজেলার কৃষকরা এ বছর আবারো পাট চাষ করেছেন।
উপজেলার দুলালপুর গ্রামের কৃষক জামাল হোসেন বলেন, গত বছর তিনি ৩৩ শতক জমিতে পাট চাষ করে ভাল দাম পেয়েছেন। এ কারণে এ বছর তিনি এক একর জমিতে পাট চাষ করেছেন। একই গ্রামের কৃষক শানু মিয়া ও স্বপন মিয়া জানান, এক সময় তারা পাট চাষের উপরই নির্ভরশীল ছিলেন। কিন্তু বিগত কয়েক বছর পূর্বে হঠাৎ করে পাটের দাম কমে যাওয়ায় তারা পাট চাষের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। কিন্তু গত বছর পাটের দাম বৃদ্ধি পাওয়ায় এবছর তাদের অধিকাংশ জমিতে পাটচাষ করেছেন বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান বলেন, অন্যান্য ফসলের তুলনায় পাটচাষে আর্থিক খরচ ও শ্রম দু’টোই কম লাগে। তাছাড়া পাট অধিক লাভজনক একটি ফসল। গত বছর চাষীরা পাটের ন্যায্য মূল্য পাওয়ায় এ বছর কৃষকেরা পাটচাষের প্রতি ঝুঁকে পড়েছেন। কৃষি কর্মকর্তা আরও বলেন, এ বছর পাট চাষে আমাদের লক্ষমাত্র ছিল ৭৫ হেক্টর জমি। চলতি মৌসুমে আবহাওয়া পাট চাষের অনুকূলে না থাকায় কৃষকেরা সঠিক সময়ে তাদের জমিতে বীজ বপন করার সুযোগ পায় নি। এতে এ বছর এই উপজেলায় ৫৪ হেক্টর জমিতে পাটচাষ হয়েছে। কৃষকদের উৎপাদিত পাটের ন্যায্য দাম নিশ্চিত করতে হলে সরকারি ভাবে পাটের দাম নির্ধারণ করতে হবে। তাহলে কৃষকরা ন্যায্য দাম পাবে এবং আগামীতেও পাট চাষে তাদের আগ্রহ আরও বারবে।

ক্যাপশন:- কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাট কাটা, জাগ দেওয়া, পাট কাঠি থেকে পাট ছাড়ানো ও শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন পাটচাষিরা। নতুন পাট বাজারে বিক্রি করে পরিশ্রমের ফল ঘরে তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তারা। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুলালপুর এলাকা থেকে তোলা হয়েছে।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
মুরাদনগরে প্রশাসনের সাঁড়াশি অভিযানে ৩ মাসে ২০ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে গত ৩ মাসে বিভিন্ন অভিযোগে প্রায় ১৯,৬৬,০৫০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top