আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ আগষ্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের (একাংশের) উদ্যোগে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকারীদের বিচার চেয়ে কুমিল্লা মডার্ন কমিউনিটি সেন্টার আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি আনজুম সুলতানা সীমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম সিকদার, আনিসুর রহমান মিঠু- সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান, মনির হোসেন ঝান্টু, জাকির হোসেন, খাদেম ফিরোজ, আবু তাহের, মানিক খন্দকার, লুৎফুর বাড়ি হিরো, জাহাঙ্গীর আলম, এডভোকেট আনোয়ার, মানিকচন্দ্র ভৌমিক।
উক্ত আলোচনা সভা উপস্থাপনা করেন জসিম খান ও আবু হানিফ।
আলোচনার এক সময়ে সভাপতি আনজুম সুলতানা সীমা বলেন- ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় এখনকার পদধারী নেতাকর্মীরা কোথায় ছিলেন? তখন যারা ফ্যাসিবাদী বিএনপি’র জুলুম অত্যাচার সহ্য করে রাজপথের অসংখ্য ত্যাগ স্বীকার করেছিল তারা এখন সুবিধাবাদী পথ ধারি নেতাকর্মীদের জন্য অবহেলিত। তারপরেও তারা রাজপথে ছিল আছে থাকবে।
আলোচনার একপর্যায়ে আনিসুর রহমান মিঠু বলেন- ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার পর আমরা কুমিল্লা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আফজাল খানের নেতৃত্বে ঢাকায় রাজপথে অবস্থান করেছিলাম। তখন আমাদের বিরুদ্ধে তৎকালীন বিএনপি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়। তখন আপনারা কোথায় ছিলেন। এখন যারা আমাদের ত্যাগী নেতাদের মূল্যায়ন করছেন না, তারা একজনও সেদিন ঢাকার রাজপথে গ্রেনেড হামলার প্রতিবাদ করেনি। আপনারা মনে রাখবেন যারা সুবিধাবাদী রাজনীতি করে তাদের রাজনৈতিক জীবন টাকায় সমৃদ্ধশালী হয় শুধু মানুষের সম্মানে নয়।
উক্ত আলোচনা সভায় নেতাকর্মীরা একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং হত্যার মূল নকশাকারী ও ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানান।

আরো পড়ুন

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবার জানাজায় হাজারো মানুষ।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজা আজ শুক্রবার বাদ জুমা কুমিল্লা টাউন হল মাঠে...

Read more
কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top