দেবীদ্বারে থানার গাছ উপড়ে পড়ে সড়কে দীর্ঘ ৫ কিলোমিটার জুড়ে যানজট; দুর্ভোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে থানার গাছ উপড়ে পড়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) ভোর রাত ৪টা ৪০ মিনিটে এ ঘটনাটি ঘটে। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে রাস্তা চলাচলে যাত্রীদের। এসময় অফিসগামী যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পায়ে হেঁটে যেতে দেখা গেছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকায় দেবীদ্বার থানার বাউন্ডারির ভিতর থেকে একসাথে ৩টি গাছ (চামল, নাড়িকেল, মেহাগুনি) কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর উপড়ে পড়েছে। সড়কের ওপর গাছগুলো পড়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, এতে রাস্তার দু’পাশে প্রায় দীর্ঘ ৫-৬কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৬ ঘন্টা যাবৎ সড়ক থেকে গাছগুলো সড়িয়ে নিতে দেবীদ্বার পৌরসভার কর্মী, থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অনেক জায়গায়
মরা গাছগুলো ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় তা ভেঙ্গে পড়ে বড়ধরনের দূর্ঘটনা ও যানজটের সৃষ্টি হতেপারে। তাই এ বিষয়েও ব্যাবস্থা গ্রহনের জন্য সড়ক ও জনপদ বিভাগকে অনুরোধ করবো। দুপুর পৌনে ১২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যাবস্থা করে দেওয়া হয়েছে, থেমে থেমে চলছে যানবাহন।
এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর সকাল সোয়া ১১টায় জানান, বৃষ্টির কারণে ভোর রাতে গাছ উপরে সড়কের উপর পড়েছে, আমরা সড়কে যানচলাচল সচল করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top