আজ ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক পরিদর্শন করলেন- প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সকল উন্নয়নের লক্ষ্যে আমি সব সময় আপনাদের পাশে আছি গত শনিবার বিকেলে কুমিল্লা কান্দিরপাড়ে অবস্থিত কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পরিদর্শন কালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিদর্শনের আগে ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য এবং বিশিষ্ট সমবায়ীদের নিয়ে ব্যাংকের বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দঁাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরিদর্শন কালে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ব্যাংকের পরিচালনা বোর্ডের সরকার মনোনীত সদস্য রওশন আরা মান্নান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম, বাংলাদেশ সমবায় একাডেমী কুমিল্লার অধ্যক্ষ্য কাজী মেসবাহ উদ্দিন আহমেদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সরকার মনোনীত পরিচালক তারিকুর রহমান জুয়েল, জেলা সমবায় কর্মকর্তা মোঃ আল আমিন, ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট কাজী নাজমুস সা’দাত, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন সরকার, সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোঃ আমীর আলী । উক্ত অনুষ্ঠানে পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, কুমিল্লা জেলার বিশিষ্ট সমবায়ীবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কুমিল্লা সদর দক্ষিণে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান;এস্কেভেটর জব্দ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩টি এস্কেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোবাইল...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top