আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্ভোধন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।
কেএম আমির জাপান পেইজ, রংধনু ব্লাড ড্রাইভার্স ও মেসার্স দেশ এন্টারপ্রাইজ’র আয়োজনে এবং মেসার্স মৃধা এগ্রো এন্ড নার্সারির সার্বিক সহযোগিতায় রবিবার (১৩ আগষ্ট) দুপুরে জেলার বুড়িচং উপজেলার নিমসার উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৩ এর উদ্ভোদন করেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে বৃক্ষ তোলে দেন এবং তাদের উদ্দেশ্য করে দেওয়া তার বক্তব্যে বলেন, শিক্ষা গ্রহনের পাশাপাশি আমাদের নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে। অন্যের প্রয়োজনে এগিয়ে যেতে হবে। আজকের এই বৃক্ষ শুধু নিজের প্রয়োজনে নয় মানুষের প্রয়োজনেও কাজে লাগবে। তাই শুধু গাছ রোপণ করলেই হবেনা তা বেড়ে ওঠার জন্য সুন্দর ভাবে পরিচর্যা করতে হবে। এই গাছ বড় হয়ে যেনো আমাদের ফলমূল ও অক্সিজেন দিতে পারে।
বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে এবং নিমসার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাইটিভি প্রতিনিধি সাংবাদিক আবু মুসা, চিকিৎসক আব্দুল আউয়াল সরকার, নিমসার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমির হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিউল আলম রাজীব। এছাড়াও দেশ এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মোঃ জামাল হোসেন, প্রবাসী আশিকুর রহমান, মেসার্স মৃধা এগ্রো এন্ড নার্সারির পরিচালক মোয়াজ্জেম হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ, রংধনু ব্লাড ড্রাইভার্স সংগঠনের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ অনেকটাই হুমকির মুখে। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। তাই জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আমাদের সংগঠনের মাধ্যমে ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। আজকে কর্মসূচির উদ্বোধনী প্রথম পর্বে বুড়িচং, বরুড়া ও দেবীদ্বারে ৫ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে বাকি উপজেলায় গাছের চারা বিতরণ করা হবে

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top