আজ ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ২০ কেজি গাঁজা সহ দুই জন আটক 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায়  উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর  বুড়িচং – রামপুর সড়কের শ্রীপুর এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি কে আটক করে।
বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার , ওসি তদন্ত কবির হোসেন জানান৷ বুধবার সন্ধ্যায়  বুড়িচং থানার এস আই  মাহবুবুর রহমান খাদিম , এস আই জাহাঙ্গীর আলম, এ এস আই  নুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং – রামপুর সড়কের পীরযাত্রাপুর ইউনিয়ন এর শ্রীপুর সড়কের পাশে আদিবা ফুড গ্যালারী এন্ড কনফেকশনারীর সামনে একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে দুই জনকে আটক করে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
আটক কৃতরা হলো  বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন এর জগতপুর গ্রামের  আব্দুল বারেকের ছেলে  মোঃ গিয়াস উদ্দিন @ বাবন (২০),  ব্রাহ্মণপাড়া উপজেলার মালা পড়া ইউনিয়ন এর মনোহরপুর গ্রামের মে: আব্দুর রশিদ এর ছেলে মোঃ সুমন মিয়া (২৩)। এঘটনায় বুধবার রাতে বুড়িচং থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করে।

আরো পড়ুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
বুড়িচং নিমসারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত-৩।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়েছে।...

Read more
বুড়িচংয়ে বিজিবি অভিযানে  অর্ধ কোটি টাকা ভারতীয় শাড়ি জব্দ।

কুমিল্লার বিজিবির অভিযানে রবিবার ২৮ ডিসেম্বর সকালে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লার সীমান্তবর্তী  বুড়িচং উপজেলার  খারেরা বিওপি...

Read more
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৩৫ লক্ষ ৮০ হাজার টাকার ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক।

কুমিল্লার ১০ বিজিবির অধীনস্থ কটকবাজার পোষ্টের টহলদল রোববার বিকালে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top