কুমিল্লায় র‍্যাবের হাতে অস্ত্র, গুলি ম্যাগাজিনসহ  আটক ১

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
গোপন সংবাদের ভিত্তিতে গত (৪ আগস্ট) শনিবার গভীর রাতে  কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সালমানপুর এলাকায় অবৈধ মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার করা হয়। অভিযানের সময় আগ্নেয়াস্ত্র’সহ কাউছার হোসেন (৩৮) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে  গ্রেফতার করে র‍্যাব ১১ সিপিসি । এসময়ে গ্রেফতারকৃত আসামীর দেহ ও তার সাথে থাকা প্রাইভেটকার তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামী  জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সালমানপুর গ্রামের মৃত আঃ আজিজ এর ছেলে কাউছার হোসেন (৩৮)। এসময় আগ্নেয়াস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলমজানান,গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আধিপত্য বিস্তার করা। সে বিভিন্ন সময়ে  অস্ত্র ভাড়া হিসেবেও প্রদান করে বলে স্বীকার করেন। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top