২০ গরু ও ৪০ ছাগলসহ নগদ অর্থ বিতরণ করলেন দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২০টি গরু ও ৪০টি ছাগলসহ নগদ অর্থ বিতরণ করলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

সোমবার বিকেল ৪টায় উপজেলার নবিয়াবাদে অবস্থিত কুমিলা মডেল কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে গরু ও ২টি করে ছাগল(খাসি) এবং প্রতি ইউনিয়নে আনুষঙ্গিক খরচ বাবদ নগদ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়। তাছাড়া কুমিল্লা জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিকলীগ ও উপজেলা মৎসজীবী লীগকে ১টি করে গরু ও ২টি করে ছাগল(খাসি) বিতরণ করা হয়। যা দিয়ে বঙ্গবন্ধুসহ পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ ও কাঙ্গালিভোজের আয়োজন করা হবে।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, সদস্য আলমগীর কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, রাজাহামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিমউদ্দীন সরকার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল ভূইয়া, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, যুবলীগ নেতা মামুনুর রশিদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গরু ও ছাগল (খাসি) এবং নগদ টাকা গ্রহন করেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, জাতির পিতা না থাকলে আমরা আজ বাংলাদেশ নামক ভূখন্ড পেতাম না। আজ জাতির পিতা আমাদের মাঝে নেই, সেই শোক কখনো ভুলার নয়। ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ওনার পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় আমার পক্ষ থেকে দোয়া মিলাদ ও কাঙ্গালিভোজের আয়োজনে প্রতিটি ইউনিয়নে আমার এই ক্ষুদ্র আয়োজন। দেবীদ্বারবাসীসহ সকলের নিকট ১৫ই আগস্ট শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করছি। ১৫ই আগষ্ট থেকে ৩১শে আগষ্ট পর্যন্ত প্রতিটি ইউনিয়নে দোয়া মিলাদ ও কাঙ্গালিভোজের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top