সৎ ছেলেকে হত্যার অভিযোগে ২বছরের আপন ছেলেকে নিয়ে হাজতে মা’।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে হত্যা মামলায় মায়ের অপরাধে ২ বছরের এক শিশু সন্তানকেও যেতে হলো জেলহাজতে। গর্ভধারিণী মাকে রেখে কোনো অবস্থাতেই ওই শিশুকে রাখা সম্ভব হয়নি। তাই অবশেষে মায়ের সঙ্গেই তার ঠাঁই হলো হাজতে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে আসামি লিজা আক্তারসহ তার দু’বছরের কোলের শিশু সন্তানকে কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ। এর আগে শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রাম থেকে ৮ বছর বয়সি সৎ ছেলেকে হত্যার অভিযোগে লিজা আক্তার (২২) নামে ওই নারীকে আটক করেছে থানা পুলিশ।
এবিষয়ে দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান, সৎ ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক নারী লিজা আক্তার (২২) এর সঙ্গে তার দুই বছরের একটি আপন ছেলেসন্তানও রয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, যেহেতু ওই শিশু দুগ্ধপোষ্য সেহেতু আইন অনুযায়ী তার মায়ের সঙ্গেই থাকবে।
উল্লেখ্য- শনিবার সকালে উপজেলার ইউছুফপুর গ্রামে সৎ মায়ের কাছে খাবার চায় ৮ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এতে শিশুটির ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন তার সৎ মা লিজা আক্তার। ওই ঘটনায় নিহতের পিতা আমান উল্লাহ সরকার বাদী হয়ে গতকাল (শনিবার ১৩ জুলাই) দেবীদ্বার থানায় স্ত্রী লিজা আক্তারকে একমাত্র আসামী করে সন্তার হত্যার দায়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top