স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট হতে হবে : আবুল কালাম আজাদ এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
‘স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে। সরকার ২০১০ সাল থেকে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে যাচ্ছে। বিনা মূল্যে এই বই পাওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কমে গেছে। তবে খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেনো মেধাবী শিক্ষার্থীরা ঝরে না পড়ে।’
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততো উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। শিক্ষার্থীদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ক্যাপ্টেন হোসেইন ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার।
অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক কাউছার আলম ও আতিয়া সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির চেয়ারম্যান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. শাহাদাৎ হোসেন শিমুল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ফুলতুলি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল হক, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, প্রভাষক যাতব দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শিক্ষাবান্ধব পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আবুল কালাম আজাদ।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top