আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য ও মনন বিকাশে যুব-তরুণদের খেলাধূলায় আগ্রহী করে তুলতে হবে: সচিব রেজাউল মাকসুদ জাহেদী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

যুব- তরুণ ও শিশু- কিশোরদের স্বাস্থ্য ও মনন বিকাশে খেলাধূলা, শিক্ষা- সাহিত্য- সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে হবে।

শনিবার (১২অক্টোবর) দুপুরে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনের উপস্থিতিতে এক সৌজন্য মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী ওই ওই বক্তব্য তুলে ধরেন।

তিনি আরো বলেন, মাদক সন্ত্রাস, অপরাধ জগত থেকে যুব- তরুণ ও শিশু- কিশোরদের ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নেই। খেলাধুলার উন্নয়নে সারা দেশে কাজ করে যাচ্ছি।

এসময় সাংবাদিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ‘দেবীদ্বারের ক্রীড়া উন্নয়নে নতুন আধুনিক ষ্টেডিয়াম তৈরী করা, ক্রীড়া প্রশিক্ষণ একাডেমী চালু করা, ফুটবল, ক্রীকেট, বেডমিন্টন, এ্যাথলেটিকসসহ ক্রীড়া প্রতিযোগীতা ও খেলোয়ার তৈরীর উদ্যোগ গ্রহন করার বিষয় দাবী তুলেন। জবাবে সচিব রেজাউল মাকসুদ জাহেদী আশ্বস্ত করে বলেন, আপনারা এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরী করে মন্ত্রনালয়ে পাঠান। আমি যুব ও ক্রীড়া উপদেষ্টার মহোদয়ের পরামর্শক্রমে দেবীদ্বার ও মুরাদনগর উপজেলায় এ কর্মসূচী বাস্তবায়নে চেষ্টা করব।

এসময় উস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, ক্রীড়া মন্ত্রনালয়ের প্রকৌশলী মো. নাসির উদ্দিন, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, রাজনীতিক আনোয়ার হোসেন ভুলো পাঠান, মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ভিপি ময়নাল হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন দাস, স্বেচ্ছাসেবক নাহিদুল ইসলামসহ বিভিন্ন পেশার লোকজন। পরে তিনি উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনীময় ও স্থানীয় কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top