স্ত্রীর স্বীকৃতির দাবিতে:নেত্রকোনার তরুণী দেবীদ্বারে ছেলের বাড়িতে অবস্থান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
স্ত্রীর স্বীকৃতির দাবিতে নেত্রকোনার তরুণীর কুমিল্লার দেবীদ্বারে ছেলের বাড়িতে এসে অবস্থান নিয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর ৩নং ওয়ার্ড ফতেহাবাদ পশ্চিম চান্দারপার গ্রামের মৃত মোবারক হোসেনের বাড়িতে আ’লীগ নেত্রী কামরুন্নাহার শিল্পী বেগমের ছেলে এমরান হোসেন ইমরানের স্ত্রীর মর্যাদার দাবিতে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন অবস্থান নেয়া তরুণী লিমা আক্তার মৌ(২৩)।
অবস্থান নেয়া তরুণী লিমা আক্তার জানান, তার দেশের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দোবারোহী গ্রামে। তার পিতা মোঃ লিটন তালুকদার। সে এইচএসসি পাশ করে বোন রুমা আক্তারের সাথে ঢাকার রামপুরা বনানী এ’ ব্লকে ভারা বাসায় বসবাস করতো। এসময় সে গ্লোবাল এজেন্সি কোম্পানিতে চাকরি নেয়ার পর একসাথে চাকরিকালে দেবীদ্বারের ছেলে ইমরানের সাথে দেখা হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তী ইমরানের বিয়ের প্রলোভনে লিমা আক্তার আলাদা বাসা নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একি বাসায় ৪ মাস একত্রে বসবাস করেছে বলে জানায়। এসময় ইমরানের সন্তান তার গর্ভে এলে তাকে গর্ভপাত করানো হয়েছে বলেও জানায় ভুক্তোভোগী ওই তরুনী। সম্প্রতি কিছুদিন যাবৎ ইমরান তার ফোন নাম্বার ব্লকলিষ্ট করে ওই তরুনীর সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখায় সে ইমরানের মা’কে ফোনে বিষয়টি জানায়। ইমরানের মা তার কথার কোনো রেসপন্স না দেয়ায় বাধ্য হয়ে আজ স্ত্রীর মর্যাদার দাবিতে অবস্থান নিতে বাধ্য হয়েছে। সে আরো জানায়, এই বাড়িতে অবস্থান নিতে এলে ইমরানের মা ও বাড়ির অনেক মহিলারা মিলেই আমাকে মারধর করেছে এবং আমার মোবাইল ছিনিয়ে নেয়, পরবর্তীতে লোকেদের কথায় মোবাইল ফেরত দেয়। রাত ৮টা পর্যন্ত তরুনী ঐ বাড়িতে অবস্থানে আছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এবিষয়ে ছেলের মা কামরুন্নাহার শিল্পী বলেন, ছেলের সাথে আমার কথা হয়না অনেকদিন, মেয়ে বলছে আমার ছেলের সাথে মেয়ে ৪ মাস সংসার করেছে একসাথে। বিয়ে ছাড়া কি করে একসাথে সংসার করে ? আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এটি একটি চক্রান্ত হতে পারে।
পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাঈমুল ইসলাম সুমন বলেন, পৌরসভায় আমরা যখন মিটিং করছিলাম তখন মৌখিকভাবে সে বিষয়টি বলে চলে আসে এবং নিরাপত্তা চেয়ে পৌরসভায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে বলে জানতে পেরেছি। আগামীকাল অফিসে গেলে চিঠি হাতে পেয়ে বিস্তারিত জানতে পারবো। তবে একসপ্তাহের মধ্যে ইমরানের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করার আস্বস্থতায় এখন তাকে বাড়িতে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর মঙ্গলবার রাত ৯টায় জানান, স্থানীয় কাউন্সিলর নিজ দায়িত্বে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বস্তে তরুনীকে বাড়িতে পাঠিয়েছেন বলে জানতে পেরেছি। আমরা কোনো অভিযোগ পাইনি বলে এবিষয়ে কোনো ব্যাবস্থা গ্রহন করতে পারিনি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top