আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবের জেদ্দায় ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী ময়লার গাড়ীর চাপায় নিহত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
সৌদি আরবের জেদ্দায় মো. রুহুল আমিন (৩০) নামের এক বাংলাদেশী যুবক ময়লার গাড়ীর চাপায় নিহত হয়েছে। গত বুধবার (২ আগস্ট) বাংলাদেশের সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। এ খবরে রুহুল আমিনের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চলছে শোকের মাতম।
নিহত রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির মো. কুদ্দুস মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে রুহুল আমিন গত দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি সড়ক পরিস্কারের (বলদিয়া) কাজ করেন। ঘটনার দিন বুধবার রাতে তারা জানতে পারেন ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পান তাদের ছেলে রুহুল আমিন ওইদিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।
সৌদি আরবে অবস্থানরত নিহতের বড় ভাই আল আমিনের নিকট পরিবারের পক্ষ থেকে ঘটনার সত্যতা জানতে চাইলে আল আমিন তাদের জানায়, ময়লা ফেলার সময় তাদের ময়লার গাড়ির চাপায় সে মারা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ নিহত রুহুল আমিনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘটনার সময় সাথে থাকা তার এক সহযোগী ও তাদের গাড়ির চালককে সৌদি পুলিশ আটক করেছে। নিহতের মরদেহ দেশে এনে দাফনের বিষয়ে তার ভাই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন।
পরিবার জানায়, নিহত রুহুল আমিনের দেশে মা, বাবা, স্ত্রী  ও সাড়ে চার বছর বয়সের জান্নাতুল ফেরদৌস নামের একটি কন্যা সন্তান রয়েছে।
এ খবর শুনে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।তার স্ত্রী ও মা পুত্র শোকে কাতর হয়ে গেছে। তারা বার বার মুর্ছা যাচ্ছে।
নিহতের চাচা কামরুল হাসান বলেন, বিয়ের দুই বছর পর সৌদি আরবে যায়।তার একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। জেদ্দায় ডিউটি অবস্থায় ময়লার গাড়ীর চাপায় মারা গেছে। নিহতের লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে। লাশটি দেশে আনার জন্য সরকারের কাছে জোর দাবী করছি।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top