সিসিএন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের নবীনবরণ ও বিদায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ (বিবিএ) এর স্প্রিং এবং ফল-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ফল-২০২৪ এর নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিএ ফ্যাকাল্টির প্রভাষক আবদুল জলিল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদ হাসান, রিদুয়ান ইসলাম রাইয়ান, ইমরান হোসেন, বিদায়ীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন উম্মে কুলসুম মারিয়া।
মুহিন মাহি এবং খাদিজা ইয়াসমিন মিয়ামা এর যৌথ সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারহানা আক্তার ইভা।
বিবিএ বিভাগের চেয়ারম্যান ড. খাইরুল ইসলাম জুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক মো: জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডীন ড. মো: আলী হোসেন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজল, জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগ প্রমুখ। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, গুণগত মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সিসিএন বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও বৈশ্বিক নাগরিক  হিসেবে গড়ে তুলার জন্য যা যা করা দরকার সব কিছুই করছে। বর্ডারলেস পৃথিবীতে টিকে থাকার জন্য প্রযুক্তিগত জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যুগপোযোগী মানবসম্পদ সৃষ্টিতে অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সিসিএন শিক্ষা পরিবার।

আরো পড়ুন

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more
বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে: কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী।

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top