আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শাসক নয় সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই : চেয়ারম্যান প্রার্থী মামুন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বারের উন্নয়নকে ত্বরান্বিত করতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে দেবীদ্বারের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন। আমি কোন শাসক নয় সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় দেবীদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ড বড়আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ মামুন এসব কথা বলেন।

সাবেক ন্যাপ নেতা খোরশেদ আলম মাষ্টারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা মন্জুর হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবুল কাশেম চেয়ারম্যান, ক্রীড়া ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল আলম কামাল, জাতীয় পার্টি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব মোঃ মোসলেম উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, শামীমা আক্তার, সাবেক কাউন্সিলর সফিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহজালাল জুয়েল।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুলাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর বেগম লিপি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ২৯ মে অনুষ্ঠিতব্য দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top