শারদীয় দূর্গা পূজা উদযাপনকালে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টির সুযোগ নেই-মেজর মো. নাজিউর রহমান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বার শারদীয় দূর্গা পূজা উদযাপনে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টির সুযোগ নেই। শারদীয় দূর্গা পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনা সদস্যরাও নজরদারীতে থাকবে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় দেবীদ্বার পৌর মিলনায়তনে আয়োজিত আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভার প্রধান অতিথি মেজর মো. নাজিউর রহমান ওই বক্তব্য তুলে ধরেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, এএসপি সার্কেল দেবীদ্বার মো. শাহিন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা রানা বনিক, প্রল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, পল্লীবিদ্যুৎ সমিতির দেবীদ্বার শাখার উপ-ব্যবস্থাপক আদিত্ব চক্রবর্তী, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, দেবীদ্বার বড় মসজিদের খতিব মাওলানা আশরাফুল আলম ওবায়দী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ (ভিপি মাহফুজ) সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক ভিপি মো. ময়নাল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি অনীল চক্রবর্তী, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, অবঃ প্রধান শিক্ষক মো. হারুন-অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মুহতাদিত দায়িম এবং স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস প্রমূখ।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক সম্প্রিতির বাংলাদেশে যুগ যুগ ধরে হিন্দু মুসলিমসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব উদযাপনে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক রেখেই চলে আসছে। এবারও পূজা উদযাপনে কোন ধরনের নাশকতা, বিশৃংখলা হতে দেবনা, আমরা নিজেরাই টিম করে রাত-দিন উপজেলার ৯৬টি পূজামন্ডপ পাহারা দেব।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top