রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হাশেমের দাফন সম্পন্ন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হাশেম(৭২) এর দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলার এলাহাদ ইউনিয়নের শুভপুর গ্রামের মরহুমের নিজ বাড়িতে (ব্যপারী বাড়ি) জানাজা নামাজ এবং রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এসময় বিহবলে বেজে উঠা করুন সুরে স্থবির ছিল চারিপাশ। আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুলমিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসারসহ একদল মুক্তিযোদ্ধা ও মুসুল্লিরা।
এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ফেব্রুয়ারি) দুপুর ২ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ৪ কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেবীদ্বারের সাংসদ মোঃ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top