মন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় জাকারিয়া তাহের সুমন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান ।

সেই সাথে আলোচনায় রয়েছেন কারা আসছেন মন্ত্রিসভায়।কুমিল্লা দক্ষিণ জেলায় বেশ কয়েকজনের নাম শোনা গেলেও বিভিন্ন সূত্রমতে, কুমিল্লা- ৮ (বরুড়া) সংসদীয় আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনই মন্ত্রিত্ব পাওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন। বেশ কয়েকটি সাংগঠনিক সফলতা তাকে এই দৌড়ে এগিয়ে রাখছে।
যেমন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দায়িত্ব নেয়ার পর দায়িত্বপূর্ণ এলাকায় সফলভাবে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করেছেন। দলের মধ্যে অন্ত:কোন্দল নিরসনে সক্রিয় ছিলেন। সর্বশেষ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সমঝোতায় আনতে সচেষ্ট ছিলেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-বি পাড়া) সংসদীয় আসনে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ও বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের মধ্যে সমঝোতার ব্যবস্থা করেছিলেন জাকারিয়া তাহের সুমন। এছাড়া তিনি নিজ সংসদীয় এলাকায় বিপুল ভোটের ব্যবধানে জামায়াতের হেভিওয়েট প্রার্থী শফিকুল হক হেলালকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সাংগঠনিকভাবে সফল এই ক্লিন ইমেজের রাজনীতিবিদ বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের অন্যতম আস্থাভাজন হিসেবে পরিচিত। যার ফলে তিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে কেন্দ্রীয় অনেক সূত্র মনে করছেন।এই বিষয়ে জানতে জাকারিয়া তাহের সুমনের সাথে যোগাযোগ করা যায় নি।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top