আজ ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে রুবেল মিয়া (৩৩), মো. জাকির হোসেন (৪৫) ও মোখলেছুর রহমান (৫২) নামের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। পরে একইদিন দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদের জেল হাজতে পাঠায় ।
গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার আব্দুল লতিফের ছেলে, মো. জাকির হোসেন মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ও মোখলেছুর রহমান মৃত আবদুল খালেকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সৌরভ হোসেন। এছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম ও এএসআই মামুনুর রশীদ এ অভিযানে সহযোগিতা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, গ্রেপ্তার হওয়া তিন জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top